,

জিভে জল আনে মাংসের শুঁটকি

news-image

লাইফস্টাইল ডেস্ক : মাংসের শুঁটকি সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি।বিশেষ করে কোরবানির ঈদের সময় অনেকে মাংস শুঁটকি করে কৌটায় সংরক্ষণ করেন। তবে আবার অনেকে ঈদ ছাড়াও খাওয়ার জন্য মাংস শুঁটকি করে থাকেন।

পাঠকের জন্য থাকছে মাংসের শুঁটকি রান্না-

উপকরণ ১/২ কেজি মাংসের শুঁটকি, ১/২ কাপ পেঁয়াজ কুচি (মোট করে কাটা), ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, ১/২ চা চামচ জিরা বাটা (গুঁড়োও দিতে পারেন), ২টা কাঁচামরিচ (গন্ধের জন্য), ৩টা এলাচ, ৩টা দারুচিনি টুকরো, ৩-৪টা তেজপাতা, ১/৩ কাপ তেল, লবণ পরিমাণমতো

প্রণালি শুঁটকিগুলো গরম পানিতে ধুয়ে নিন। প্রেসার কুকারে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। ৮-৯টা সিটি দিলে নামিয়ে নিন এবং চালনিতে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে তেল দিয়ে গরম মসলাগুলো দিয়ে গন্ধ ছড়ানো পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে সব মসলা দিয়ে কসিয়ে নিন। শুঁটকি দিয়ে ভালো করে কষিয়ে নিন। ১ কাপ পানি দিয়ে/স্টক দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে নিন। একদম ভুনা মাংসের স্বাদ পাবেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর