রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মচমচে চিড়ার নাড়ু

news-image

লাইফস্টাইল ডেস্ক : চিড়ার নাড়ু ছোট-বড় সবারই খুব প্রিয়। গ্রামের বাড়িতে শীতের সময়ে চিড়া আর খেজুরের গুড় দিয়ে নাড়ু তৈরি করা হয়ে থাকে। সকালের মিষ্টি রোদে পিঠ পেতে নাড়ু খেতে ভালোবাসেন অনেকে। কিন্তু শহরের যান্ত্রিক জীবনে এই নাড়ুর খুব একটা দেখা মেলা না। তাই আজ পাঠকদের জন্য থাকছে কীভাবে তৈরি করবেন চিড়ার নাড়ু।

ঘরেই প্রিয়জনদের জন্য তৈরি করুন চিড়ার নাড়ু। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চিড়ার নাড়ু-

উপকরণ চিড়া আধা কেজি, খেজুরের গুড় ৮০০ গ্রাম, এলাচ ৫টা, জিরা গুঁড়া সামান্য, ঘি ১ টেবিল চামচ।

প্রণালি চিড়া ভেজে নিন। গুড়ে সিঁকি কাপ পরিমাণ পানি ও ঘি দিয়ে চুলায় দিন। গুড় ফুটে উঠলে এলাচ গুঁড়া দিন। ঘন হয়ে এলে ভাজা চিড়া দিয়ে কিছুক্ষণ নাড়ুন। চিড়া-গুড়ের মিশ্রণ ভালো করে মিশে গেলে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ঠাণ্ডা হওয়ার আগেই হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে নাড়ু তৈরি করুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ