,

নিজেই তৈরি করুন কলিজা সিঙ্গাড়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : সিঙ্গাড়া অনেকের প্রিয় খাবার। স্কুলের টিফিনে কিংবা বিকালের নাস্তায় সিঙ্গাড়া জুড়ি নেই। তাও যদি হয় কলিজা সিঙ্গাড়া। আমরা বেশিরভাগ সময় হোটেল থেকে কলিজা সিঙ্গাড়া খাই। তবে ঘরেই তৈরি করতে পারেন মচমচে কলিজা সিঙ্গাড়া।কারণ ঘরের খাবার বাইরের কিনে খাওয়া খাবারের চেয়ে স্বাস্থ্যসম্মত।

আসুন জেনে নিই কিভাবে তৈরি করবেন কলিজা সিঙ্গাড়া।
উপকরণ ৩ কাপ ময়দা, পানি পরিমাণমতো, তেল (ডো তৈরি ও ভাজার জন্য), লবণ স্বাদ মতো, ১ চা চামচ কালোজিরা।

পুরের জন্য ১ কাপ কলিজা (ছোট কিউব করে টুকরো করা), ১ কাপ গাজর (ছোট কিউব করে টুকরো করা), ১ কাপ আলু (ছোট কিউব করে টুকরো করা), ১ কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, ১ চা চামচ আদা-রসুন বাটা, আধা চা চামচ গরম মসলা গুঁড়ো, তেল পরিমাণ মতো।

প্রণালি প্রথমে ময়দা, লবণ ও তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে নিন। ডো তৈরি করে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিয়ে তাতে দিন আদা-রসুন বাটা, গরম মসলাগুঁড়ো এবং লবণ। খানিকক্ষণ নেড়ে নিয়ে এতে দিন কলিজার টুকরোগুলো। কলিজা একটু কষে এলে আলু, গাজর দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে সেদ্ধ করার জন্য পরিমাণমতো পানি দিয়ে রান্না করতে থাকুন। রান্না শেষ হলে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। ময়দার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে রুটি বেলে নিন। এরপর রুটি ৩ কোণা করে কেটে ঠোঙার মতো তৈরি করে নিন। এরপর ঠোঙার মধ্যে কলিজার পুর দিয়ে মুখ বন্ধ করে সিঙ্গাড়া তৈরি করে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এরপর সিঙ্গাড়া লালচে করে ভেজে তুলে নিন। সস, পেঁয়াজ অথবা সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর