,

ঝাল-মশলার খাবারের প্রতি কেন মানুষের এই দুর্বলতা

news-image

লাইফস্টাইল ডেস্ক : ব্যক্তিভেদে ঝালের সহ্য ক্ষমতা ভিন্ন হয়ে থাকে। মরিচের ঝাল পরিমাপের জন্য সাধারণত স্কোভাইল স্কেল ব্যবহার করা হয়। পৃথিবীর সব থেকে বেশি ঝাল মরিচের মধ্যে ড্রাগন’ ব্রেথকে, ঘোস্ট পিপার, নাগা মরিচ অন্যতম। এসব মরিচের ঝাল ৮ লাখ স্কোভাইল থেকে সাড়ে ১০ লাখ স্কোভাইলের মধ্যে। এই মরিচগুলোর যে কোনো একটি প্রজাতির গোটা একটা মরিচ খেলে যে কারোর শরীরে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

শুধু মরিচ খেতে বললে অনেকেই হয়ত পিছিয়ে যাবে কিন্তু ঝাল আর কড়া মশলার খাবারের বেলায় ভিন্নচিত্র লক্ষ্য করা যায়। ঝাল ঝাল কড়া মশলার খাবারের প্রতি অনেকেরই রয়েছে বিশেষ দুর্বলতা। থাই ফুড, মেক্সিকান ফুড, চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড কিংবা ইথিওপিয়ান ফুডের অনেক খাবারেই কড়া মশলার উপস্থিতি লক্ষ করা যায়। মশলার প্রতি মানুষের এই দুর্বলতার কারণেই সারা বিশ্বের খাদ্য রসিকদের কাছে দারুণ জনপ্রিয় এসব খাবার। মূলত অতিরিক্ত ঝাল আর মশলার কারণে এসব খাবার সুগন্ধি এবং চিত্তাকর্ষক হয়ে ওঠে মানুষের কাছে।

তবে ঝাল খাবারের সঙ্গে আবহাওয়ার একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। তাদের মতে, যেসব অঞ্চলের তাপমাত্রা অনেক বেশি থাকে সেখানকার মানুষের কাছে ঝাল খাবারের চাহিদা বেশি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের খাবারের ইতিহাস এবং খাবারে ব্যবহূত মশলার প্রকৃতি বিশ্লেষণ করে তারা এ তথ্য দিয়েছেন।

তাদের মতে, যেসব অঞ্চলে অতিরিক্ত গরম সেখানে সাধারণত দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। কিন্তু খাবারে বেশি করে ঝাল-মশলা দিলে সহজে নষ্ট হয় না। ঝাল-মশলার খাবারে ব্যাকটেরিয়ার আক্রমণও কম হয়। তীব্র গরম অঞ্চলের মানুষের গরম কমাতেও নাকি সাহায্য করে কড়া ঝাল-মশলার খাবার। অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে অনেকে ঘেমে যান। মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও নাকি ঝালের ভূমিকা রয়েছে। এসব কারণ থেকেই হয়ত ঝাল-মশলার খাবারের প্রতি মানুষের দুর্বলতাটা একটু বেশি। বিবিসি

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর