,

মানসিক চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে গভীর শ্বাস-প্রশ্বাস!

news-image

অনলাইন ডেস্ক : বিশেষজ্ঞদের মত, মানসিক চাপ কমতে গভীর শ্বাস-প্রশ্বাস বড় ভূমিকা রাখে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য শ্বাসযন্ত্রের সঠিক ক্রিয়াকলাপের কোনো বিকল্প নেই। আধুনিক সময়ে বিভিন্ন কারণে মানু্ষ অত্যধিক মানসিক চাপ অনুভব করে থাকে। এ চাপ আসতে পারে পারিবারিক জীবনের সমস্যা থেকে শুরু করে কর্মস্থলের কোনো কারণে। তাই নিচে গভীর শ্বাস নেওয়ার নানা উপকারিতা সম্পর্কে আলোচনা করা হলো :

চাপ কমায়: আগেই বলেছি গভীর শ্বাস চাপের মাত্রা কমায়। আতঙ্ক, ভয় কমিয়ে পরিস্কারভাবে ঠাণ্ডা মাথায় ভাবতে শেখায়। হৃদস্পন্দনের হার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কার্যকরী গভীর শ্বাস।

শরীরকে বর্জ্যমুক্ত করে: গভীর শ্বাস শরীরের বর্জ্য ও দূষিত পদার্থ বের করে দিতে সহায়তা করে। ফলে শরীর থাকে নানা রোগমুক্ত।

রক্ত সঞ্চালনে সহায়তা করে: গভীর শ্বাস রক্ত পরিস্কার করে। এছাড়া এটি শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচলে সহায়তা করে।

ফুসফুসের পেশী শক্ত করে: গভীর শ্বাস ফুসফুসের পেশী শক্তিশালী করে। ফলে শরীর সুস্থ্ থাকে।

অক্সিজেনের সরবরাহ বাড়ায়: গভীর শ্বাস শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। একেক জনের একেক রকম জীবনযাপনের জন্য শরীরে অক্সিজেনের সরবরাহ হয় কমবেশি। এক্ষেত্রে গভীর শ্বাস পর্যাপ্ত অক্সিজেন গ্রহণে সহায়তা করে।

ক্লান্তি দূর করে: অক্সিজেনের অভাবে শরীরে ক্লান্তি অনুভূত হয়। গভীর শ্বাস নিলে ক্লান্তি দূর হয়।

কর্মদক্ষতা বাড়ায়: একটানা কাজ করতে করতে আপনি হাঁপিয়ে উঠেছেন। আর পারছেন না। এক্ষেত্রে কাজ থেকে একটু উঠে গভীর শ্বাস নিন। দেখবেন কিছুক্ষণ পরই কাজ করার এনার্জি পাচ্ছেন।

সজাগ থাকতে সহায়তা করে: গভীর শ্বাস নিলে মস্তিষ্ক হালকা থাকে। ফলে চারপাশের পরিবেশ সম্পর্কে সজাগ থাকা যায়।

বিষন্নতা দূর করে: মন ভীষণ বিষন্ন হয়ে পড়লে সঙ্গে সঙ্গে গভীর শ্বাস নিন। দেখবেন মন থেকে অনেকটা বিষন্নতা দূর হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর