,

পোড়াদহ মেলায় দৃষ্টিনন্দন ১০ কেজি ওজনের ‘মাছ মিষ্টি’

news-image

বগুড়া প্রতিনিধি : পোড়াদহ মেলায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে ১০ কেজি ওজনের ‘মাছ মিষ্টি’। মাছ আকৃতির এই মিষ্টি তৈরি করেছেন ব্যবসায়ী আবদুল লতিফ। মহিষাবান এলাকার ব্যবসায়ী লতিফের দোকানে এ মিষ্টির দাম হাঁকানো হয় চার হাজার টাকা।

এছাড়া এক কেজি, দুই কেজি, তিন কেজি, চার কেজি ওজনের মিষ্টিও মেলায় পাওয়া গেছে ভিন্ন ভিন্ন নামে। এ দোকানে অন্তত ২০০ মণ মিষ্টি বিক্রি হয়েছে।

মেলায় মাছ ও মিষ্টি ছাড়াও ফর্নিচার, বড়ই, পান-সুপারি, তৈজসপত্র, খেলনা ছিল। এছাড়া শিশুদের জন্য নাগরদোলা, চরকি, সার্কাসসহ অন্যান্য খেলার আয়োজন ছিল। বৃহস্পতিবার এখানে শুধু নারীদের জন্য বড় মেলা অনুষ্ঠিত হবে।

গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, পোড়াদহ মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। মেলায় কোনো প্রকার জুয়া বা অশ্লীল নাচ-গানের আয়োজন করতে দেয়া হয়নি। এছাড়া দিনব্যাপী মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর