,

প্রতিদিন সকালে দাঁত ব্রাশ, কী ভুল করছেন!

news-image

অনলাইন ডেস্ক : প্রতিদিনের শুরু হয় দাঁত ব্রাশ করা দিয়ে। অনেকেই একে তেমন গুরুত্ব দেন না। যেমন তেমন করে শেষ করেন ব্রাশ করা। কিন্তু এটা খুব বড় ভুল। আসলে দাঁত মাজার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকেই অবহেলা করে থাকি। যার ফল হয়ে দাঁড়ায় মারাত্মক। দাঁত মাজার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন না করলে যে বড় বিপদ ঘটতে পারে তা জানিয়েছে একটি গবেষণা।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিনে অন্তত দু’বার প্রত্যেকের দাঁত মাজা উচিত। সেই সঙ্গে ওই গবেষণায় বলা হয়েছে, মিষ্টি কিংবা চকোলেট জাতীয় খাবার খাওয়ার পরেও একবার দাঁত মেজে নেওয়া দরকার। তবে টক জাতীয় খাবার খাওয়ার পর দাঁত না মাজলেই ভালো হবে বলে জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের ওই গবেষণা। গবেষণায় বলা হয়েছে, দাঁত মাজার সময়ে অন্তত ৪৫ ডিগ্রি পর্যন্ত মাড়ি পর্যন্ত বাকিয়ে ব্রাশ করতে। আর প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ বদলাতে। দাঁতের ভেতরে ও বাইরের অংশে সমান সময় নিয়ে ব্রাশ করুন। তাড়াহুড়া করবেন না। কমপক্ষে দুই মিনিট সময় নিয়ে ব্রাশ করুন।

গবেষণায় বলা হয়েছে, সম্ভব হলে ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে। ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করলে ফল ভালো হয়। ভালো করে দাঁত না মাজলে রোগ বালাইয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। মুখে দুর্গন্ধের সঙ্গে সঙ্গে দাঁতে দাগ পড়ার সম্ভাবনাও থেকে যায়। কাজেই সাবধান! নির্দিষ্ট পদ্ধতিতে দাঁত মাজার মধ্য দিয়েই দিনটা হোক শুরু।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর