,

নাসিরনগরে ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর  : উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)বি.এম মশিউর রহমান প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছেন। আজ শনিবার(১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মুকবুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে এ পাঠদান করান। এসময় তিনি ওই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময়,পঞ্চম ও তৃতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নেন এবং শিক্ষার্থীদের পাশে বসে তাদেরকে সঠিক সময়ে খাওয়া,ঘুম,পড়ালেখা-খেলাধুলা করার জন্য উপদেশ করেন।

এর আগে ইউএনও তিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলাকপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান বলেন,প্রকৃত শিক্ষা অর্জন, শিক্ষার পরিবেশ ও গুণগতমান উন্নয়নে স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান করানো- ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তমহল,শিক্ষানুরাগীসহ অভিভাবকরা।

ইউএনওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন,শিক্ষার্থীদের পাঠদান ও ছাত্রছাত্রীদের জীবন গড়তে প্রয়োজনীয় নির্দেশনা নাসিরনগরে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখছে বলে মনে করেছেন সচেতন মহল।

 

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল