,

নবীনগরে ভ্রাম্যমান আদালতে ভূয়া চিকিৎসকের কারাদন্ড

news-image
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় রাকিবুল ইসলাম নামে এক ভূয়া চিকিৎসককে ১৮ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জে পি দেওয়ান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদন্ড প্রদান করেন। রাকিবুল কুমিল্লা হোমনা উপজেলার নিলখী গ্রামের মোজ্জাফর আহম্মেদ ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রাকিবুল ইসলাম নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের অলিউর রহমান হাসপাতালে চাকরীর জন্য আসেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবুলকে চিকিৎসকের প্রয়োজনীয় সনদ নিয়ে হাসপাতালে আসতে বলেন। শুক্রবার বিকেলে চিকিৎসকের কোনো কাগজপত্র না নিয়েই রাকিবুল হাসপাতালে আসেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে উপজেলা প্রশাসনকে অবগত করেন। বিকেলে উপজেলা প্রশাসনের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) জে পি দেওয়ান ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান ্আদালত পরিচালনা করে রাকিবুলকে ১৮ মাসের কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জে পি দেওয়ান জানান, আটককৃত ব্যক্তি ২০০৮ সালে এসএসসি পাশ করে বিভিন্ন অঞ্চলের বেসরকারি হাসপাতালে গিয়ে নিজেকে একজন চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তাই ভ্রাম্যমান আদালত পরিচালানা করে তাকে ১৮ মাসের কারাদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল