,

নাসিরনগরে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উপজেলা কমিটি গঠন

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নাসিনগর উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালনগর ইউনিয়নের গ্রামপুলিশ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায়,অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও কমান্ডার মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক সাধারন সম্পাদক কেন্দ্রীয় কার্যালয় ঢাকা, মোঃ মন মিয়া সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা, মোঃ দানা মিয়া সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, দীলিপ বাবু সভাপতি নবীনগর উপজেলা, মোঃ জসিম উদ্দিন সভাপতি সরাইল উপজেলা।

 

উক্ত সভায় নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের সমস্ত  মহিলা পুরুষ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। সভা শেষে বুড়িশ্বর ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ সাচ্চু মিয়াকে সভাপতি ও সদর ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ হাফিজ মিয়াকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নাসিরনগর উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল