,

নাসিরনগরে ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়কে সবার জন্য মানসম্মত এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করতে ল্যাপটপ দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী পি ই ডি পি-৩ এর অর্থায়নে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি)উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের হাতে ল্যাপটপ তুলে দেন। এ উপলক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ল্যাপটপ বিতরণ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.ইকবাল মিয়া,রবিউল আলম,এস.এম মশিউল আজমসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল