,

আজ তিতাস কমিউটার ট্রেন বন্ধ

news-image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে তিতাস কমিউটার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনটি বন্ধ রেখেছে বলে জানা গেছে।

মেসার্স টিএম ট্রেডিং নামে এক বেসরকারি প্রতিষ্ঠান এ ট্রেনটি পরিচালনা করে থাকে। প্রতিদিন ভোর সাড়ে ৫টায় এবং দুপুর সাড়ে ১২টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। তবে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে তিতাস কমিউটার ট্রেন চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রতিদিন এ ট্রেনটি দিয়ে হাজারো যাত্রী যাতায়াত করে থাকেন।

তিতাস কমিউটার ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া অফিসের পরিচালক মীর মো. শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করেই বৃহস্পতিবার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে শুক্রবার থেকে যথারীতি ট্রেন চলাচল করবে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে তিতাস কমিউটার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরা টহলে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে