,

সরাইলে  গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা 

news-image
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে রোকেয়া বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে  স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া উপজেলার নিজসরাইল  গ্রামের ফারুক মিয়ার স্ত্রী ও একই গ্রামের মমিন মিয়ার মেয়ে।
নিহতের পারিবার সূএে জানান, স্বামী ফারুকের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আগে থেকেই কলহ চলছিল রোকেয়ার। এর জের ধরে ফারুক তাকে পিটিয়ে গুরুতর আহত  করে। পরে  হাসপাতালে  নিয়ে আসলে সে চিকিৎসাধীন অবস্হায় গভীর রাতে মারা যায়।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুজ্জামান জানান, নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় স্বামীসহ ছয়জনকে আসামী করে থানায় হত্যা মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে