,

প্রধানমন্ত্রী ইতালি সফরে যাচ্ছেন রবিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ফেব্রুয়ারি ইতালি সফরে যাচ্ছেন। সেখানে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর ৪১তম সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আগামী ১১ ফেব্রুয়ারি ইতালির উদ্দেশ্য তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর সম্মেলনে যোগ দেওয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্র প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন। ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা স্থান পেতে পারে।

সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ইতালিতে বাসকারী বাংলাদেশের নাগরিকদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রোমে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে।

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক