,

ভাঙ্গায় বাস চাপায় নিহত ৫

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় মিশুকের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড মোড় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মিশুকের চালক আবুল সেক (৩৫)। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাচকুল গ্রামের সেকেন সেকের পুত্র। যাত্রী খালেদা বেগম (২৫), তিনি পৌরসদরের চৌধুরীকান্দা গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী, অজ্ঞাত নারী (৪০), অজ্ঞাত পুরুষ (৫০) ও অজ্ঞাত পুরুষ (৩৫)।

নিহতদের লাশ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে এবং সকলের পরিচয় পেতে চেষ্টা করছে।

হাইওয়ে থানার ওসি মো. এজাজউদ্দিন জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহন বিপরীত দিক মালিগ্রাম থেকে যাত্রী বোঝাই করে মিশুক ভাঙ্গা দিকে আসতেছিল। দুর্ঘনাস্থল ব্র্যাক অফিসের সামনে আসলে ইমাদ পরিবহন মিশুকটি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মিশুকটি দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায়। মিশুকের ভেতরে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। অপর দুই যাত্রীকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে ডাক্তার তাদের ও মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক