,

সকল আন্দোলনের স্বাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মিনার 

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ১৯৫২ সনের মহান একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহকুমার ৫২’র ভাষা আন্দোলনের অন্যতম প্রধান নায়ক ছিলেন অলি আহাদ। যার জন্ম স্থান ব্রাহ্মণবাড়িয়ার বুধন্তি ইউনিয়নের ঐতিহাসিক ইসলামপুর গ্রামে। অলি আহাদের অক্লান্ত প্রচেষ্টার ফলেই ১৯৫২ সনের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদ। আর এই ১৪৪ ধারা ভাঙ্গার ফলেই সংঘটিত হয় ২১ ফেব্রুয়ারির ঐতিহাসিক ঘটনা যারা শহীদ হয়েছিলেন তাদের স্নরণে  ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ১৯৬২ সনে ব্রাহ্মণবাড়িয়া কলেজ সংলগ্ন  পশ্চিম পাশে বাগানের ভিতর ছোট্র একটি শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়।
পরবর্তীতে ১৯৬১-৬২ সনে কলেজের ভিপি ছিলেন মুহম্মদ মুসা। তিনি বর্তমানে একজন প্রবীণ সাংবাদিক ও গবেষক। আবদুল খালেককে আহবায়ক করে প্রথম শহীদ মিনার নির্মাণের জন্য কমিটি গঠন করা হয়। এই কমিটি চাঁদা তুলে প্রথম শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করেন।
পরে ১৯৭২ সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তত্কালীন কলেজের ভিপি হুমায়ুন কবির ও জিএস শেখ কুতুব হোসেনের নেতৃত্বে স্থানান্তর করে ব্রাহ্মণবাড়িয়া কলেজ সংলগ্ন নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে দ্বিতীয়বার বড় আকারে শহীদ মিনার নির্মাণ করে। ২০০৯ সনে তত্কালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খান মুহম্মদ মুসাকে একটি আধুনিক শহীদ মিনার নির্মাণের প্রস্তাব দেন।
মুহম্মদ মুসা তখন জেলা প্রশাসক আবদুল হাইকে প্রস্তাবটি জানালে তিনিও উত্সাহিত হয়ে পূূূূর্ণাঙ্গ শহীদ মিনারে প্রতিষ্ঠা করেন।  বীর মুক্তিযুদ্ধা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বর্তমানে সরকারি কলেজ সম্মুখে শহীদ মিনারটি সর্বমহলে স্বীকৃত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর