,

কক্সবাজার পৌঁছেছেন সুইস প্রেসিডেন্ট

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারে পৌঁছেছেন সুইস প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে। আজ মঙ্গলবার সকালে বিশেষ বিমানে তিনি কক্সবাজার পৌঁছান। বিমানবন্দরে থেকে অ্যালেইন বেরসে কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি সুইস সরকারের দেওয়া বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।

অ্যালেইন বেরসে কিছুক্ষণ পরে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরির্দশন করবেন। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং তাদের কাছ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী শুনবেন। সুইস রাষ্ট্রপ্রধান অ্যালেইন বেরসে কয়েকটি এনজিও সংস্থা কার্যক্রম পরিদর্শন করবেন।

সুইস প্রেসিডেন্ট বিকেল সোয়া ৩টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন। বিকেলে ঢাকায় ফিরে সন্ধ্যায় বারিধারায় সুইজারল্যান্ড দূতাবাস আয়োজিত সুইস কমিউনিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বেরসে।

আগামীকাল দুপুর ১টায় সুইস ফেডারেল কাউন্সিলের প্লেনে সুইজারল্যান্ডের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা তার।

চারদিনের রাষ্ট্রীয় সফরে গত রবিবার দুপুরে বাংলাদেশে আসেন বেরসে। প্রথম কোনো সুইস প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ সফরে এলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়