,

ছেলেদের বয়ঃসন্ধিতে ত্বকের যত্ন

news-image

ছেলে, মেয়ে উভয়ের এই সময় অর্থাৎ বয়ঃসন্ধিতে হরমোনের তারতম্যের ফলে সাধারণত ত্বকে ব্ল্যাক-হেড বা ব্রণ বেশি হয়। বেড়ে ওঠার সময় এটি স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এদিকে একদমই নজর দেয় না। অথচ একবার যদি ত্বকের সমস্যা বাড়তে শুরু করে তবে সেটিকে কমানো সাধ্যের বাইরে হয়ে যাবে। কেউই চাইবেনা মুখে কালো দাগ কিংবা ব্রণের মতো গোটা তার মুখের সৌন্দর্য নষ্ট করুক। আর তাই মুখে এ জাতীয় কোনো গোটা দেখা দিলে কোনোভাবেই তাতে নখ লাগানো ঠিক নয়।

যাদের মুখে ব্ল্যাক-হেডস আছে তারা কোনোভাবেই চাপ দিয়ে সেগুলো বের করার চেষ্টা করবেন না।সবসময় চর্ম বিশেষজ্ঞ অথবা দক্ষ বিউটি এক্সপার্টের পরামর্শ নিন। বাড়িতেও কিছু কিছু যত্ম নেয়া প্রয়োজন: এজন্য প্রতিদিন রাতে বাসায় ফিরে অবশ্যই স্ক্রাব দিয়ে ভালোভাবে মালিশ করে ত্বক পরিষ্কার করবেন।

ব্ল্যাক-হেডস তোলার জন্য একটি ঘরোয়া পদ্ধতি ব্যাবহার করতে পারেন।
ডাবের পানিতে অল্প কিছু চাল সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানি ঝরিয়ে চাল বেটে নিন(ব্লেন্ডারে ব্লেড করে নিলেও হবে। তবে খুব বেশি মিহি করা যাবে না)। বাটা চালের সঙ্গে পরিমান মতো গোলাপ-জল ও ২ থেকে ৩ ফোটা মধু মিশিয়ে ব্ল্যাক-হেডসের উপরে লাগান। কিছুক্ষণ পর আস্তে আস্তে ঘষে ঘষে তুলে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। তবে ব্রণের উপর এই মিশ্রণটি লাগাবেন না।

তথ্য: সায়মা জামান, বিউটি এক্সপার্ট, সায়মা বিউটি পার্লার।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর