সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসলের সেরা সময় কখন!

news-image

জানেন কি সকালে, রাতে যে কোনও সময়ই গোসলের কিছু উপকারিতা রয়েছে? নিজের কাজ ও প্রয়োজনীয়তা অনুযায়ী ঠিক করুন কখন গোসল করবেন।

ইয়েল স্কুল অব মেডিসিনের অধ্যাপক মোনা গোহরা জানাচ্ছেন, যদি আপনি খুব অগোছালো হন, তা হলে অবশ্যই দিনে গোসল করুন। কারণ সকালে গোসল করলে তা ত্বকের ফোলা ভাব কমাতে ও ফ্রেশ দেখাতে সাহায্য করে। যদি কোনও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন তা হলেও সকালে গোসল করা উচিত। সকালে গোসল করলে আপনাকে সারা দিনের কাজের জন্য সক্রিয় ও উদ্বুদ্ধ করবে। যদি সকালে ওয়ার্কআউট করার অভ্যাস থাকে তা হলেও অবশ্যই ওয়ার্কআউটের পর গোসল করুন। শরীর থেকে যে ক্লেদ বেরোয় তা পরিষ্কার করে ত্বক ভাল রাখতে সাহায্য করবে গোসল।

ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন অনুযায়ী, গরম পানিতে গোসল করার পর শরীরের তাপমাত্রা কমে যায়। যার ফলে ক্লান্তি দূর হয় ও ঘুম আসে। যারা ইনসমনিয়ায় ভুগছেন তাদের জন্য রাতে গোসল করা খুবই উপকারী।

আবার উইমেন’স স্কিন হেলথ প্রোগ্রাম ফর নর্থওয়েস্টার্ন মেডিসিনের সহকারি অধ্যাপক বেথানি স্ক্লোসারের মতে, রাতে গোসল করলে ত্বক পরিষ্কার ও স্বাস্থ্যোজ্জ্বল থাকে। সারা দিন শরীর থেকে অতিরিক্ত তেল বেরোয় ও ধুলো, ময়লা জমে রাতে গোসল করলে তা পরিষ্কার হয়ে যায়।

আবার গোসল করার সময় পানির তাপমাত্রাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশীর শিথিলতার জন্য সবচেয়ে কার্যকর ইষদোষ্ণ পানি। যা ঘুম আনতে সাহায্য করে। ঘুম যত ভাল হবে শরীর তত সুস্থ থাকবে। ত্বক ও চুলও উজ্জ্বল হবে। আবার খুস্কি দূর করতেও উপকারী ইষদোষ্ণ পানি।

যদি সকালে কাজে বেরনোর সময় গোসল করা আপনার অভ্যাস হয় বা গোসল না করলে সমস্যা হয় তা হলে অবশ্যই সকালে গোসল করুন। কিন্তু যদি ঘুমের সমস্যা থাকে বা ভাল ত্বক পেতে চান তা হলে অবশ্যই রাতে গোসল করুন। যদি রাতে গোসল নাও করেন, ঘুমনোর সময় অবশ্যই অন্তত ভাল করে মুখ ধুয়ে, পরিষ্কার করে তবেই শুতে যান।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি