,

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আ’লীগ মনোনয়ন চান  প্রবীণ নেতা হাজী ছফিউল্লাহ

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চান প্রবীণ আ’লীগ নেতা হাজী মো. সফিউল্লাহ মিয়া। মঙ্গলবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাবের নাছির আহমেদ হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মো. হেবজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আশুগঞ্জ আওয়ামীলীগ নেতা মো. মোবারক আলী চৌধুরী, হাজী সায়েদুর রহমান, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী ও উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সভানেত্রী স্বপ্না বেগম প্রমুখ। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো: সফিউল্লাহ মিয়া বলেন, স্বাধীনতা উত্তর সময় থেকে এ পর্যন্ত দলের দুর্দিন ও সুদিনে সব সময় জেলা ও উপজেলার বিভিন্ন পদে অধিষ্টিত থেকে মাঠে থাকার চেষ্টা করেছি। আশা মনে করি দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে এবং আমি মনোনয়ন পাব। সরাইল ও আশুগঞ্জের জনগণের সাথে তার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি মনোনয়ন পেলে দলের বিজয় সহজ হবে বলে দাবি করেন। ইতোমধ্যেই তিনি সরাইল ও আশুগঞ্জে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে