,

পোড়া টমেটো ভর্তা

news-image

লাইফস্টাইল ডেস্ক : ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ঝাল ঝাল টমেটো ভর্তা স্বাদে নিয়ে আসতে পারে বৈচিত্র্য। টমেটো পুড়িয়ে কীভাবে ভর্তা করবেন জেনে নিন।

উপকরণ-

৪টি টমেটো

২ টেবিল চামচ ধনেপাতা কুচি

২টি শুকনা মরিচ

১টি কাঁচামরিচ কুচি

মাঝারি সাইজের ১টি পেঁয়াজ কুচি

স্বাদ মতো লবণ

দেড় টেবিল চামচ সরিষার তেল

প্রস্তুত প্রণালি

টমেটো ভালো করে ধুয়ে নিন। চুলায় মৃদু আঁচে একটি প্যান বসান। সামান্য তেল দিয়ে টমেটো দিয়ে ঢেকে দিন। প্রায় ৫ মিনিট পর টমেটো উল্টে দিন। এভাবে পুরো টমেটো পুড়ে দিন। বারবার উল্টেপাল্টে দিতে হবে। সেদ্ধ হয়ে পোড়া পোড়া হয়ে গেলে চামচ দিয়ে টমেটো অর্ধেক করে উল্টো করে রাখুন। এতে টমেটোতে থাকা বাড়তি পানি দূর হবে। একটি বাটিতে টমেটোর টুকরা নিয়ে চামড়া সরিয়ে ফেলুন।
শুকনা মরিচ টেলে লবণ দিয়ে মেখে নিন। পেঁয়াজ কুচি, সরিষার তেল, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা দিয়ে মেখে নিন শুকনা মরিচ। টমেটো হালকা ভর্তা করে পেঁয়াজ ও মরিচের মিশ্রণের সঙ্গে ভর্তা করে নিন। পরিবেশন করুন গরম ভাতে সঙ্গে।

রেসিপি: স্পাইস বাংলা

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর