,

জাতীয়পার্টির হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শাহ মোঃ জামাল রানা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পার্টি সমর্থিত টি এ রোডে অফিসে রোববার সন্ধ্যায় এক কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনি সম্পাদক শাহ মোঃ জামাল রানা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি আহবায়ক কমিটি সদস্য শেখ মোঃ ইয়াসিন, সদর উপজেলা জাতীয় পার্টি সেক্রেটারি সাহেদুর রহমান সাহেদ, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি আজিজুল হক দুলাল, তিন ইউনিয়ন সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ, ওলি, মোঃ তোহা, রুহুল আমিন, আনোয়ার মোল্লা, নজরুল ইসলাম, শান্তা আক্তার, জামাল হোসেন, বাবুল সওদাগর, জসিম উদ্দিন, মুক্তাদির জসিম, এরশাদ হোসেন, মোঃ রিপন, মাঞ্জু, মজিব, শামিম প্রমুখ। এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির হাতকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটি পাড়া মহল্লা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মানুষকে জাতীয় পার্টির কর্মকান্ডে অনুপ্রাণিত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ ও বিজয়নগর আসনটি যেন জাতীয় পার্টির দুর্গ হিসেবে গড়ে উঠে সে ভাবে তৃণমূল পর্যায়ে কর্মকান্ড চালাতে হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে