,

কসবা আড়াইবাড়ীর কেরাত সম্মেলন সমাপ্ত

news-image

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি : পবিত্র কুরআনের পাখিরা ঝাঁকে ঝাঁকে বসতে শুরু করে কসবা পুরাতন বাজার সুপার মার্কেট চত্তরে। শনিবার আসর নামায থেকে মাগরিব নামাযের সময়ের মধ্যেই বিশাল প্যান্ডেল কানায় কানায় পূর্তি হয়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিগণের একই কথা কখন এসে পৌঁছুবেন বিশ্ব বরেণ্য আমন্ত্রিত ক্বারী সাহেবগণ।

গত (৩ ফেব্রæয়ারি) শনিবার রাতে প্রতি বছরের ন্যায় এবারও আড়াইবাড়ী দরবার শরীফের আল্লামা হযরত মাওলানা মরহুম গোলাম হাক্কানী (র.) এর মাগফিরাত কামনায় আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২০১৮।

আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেরাত সম্মেলনে বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারী মিসরের শাইখ ডা. আহমাদ আহমাদ নাঈনা; শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরীজ্বী; আলজেরিয়ার শাইখ বিয়াদ্ব আল জাযায়েরী; ইরানের ক্বারী সাইয়্যেদ জাওয়াদ হুসাইনী; ভারতে ক্বারী মুহাম্মদ তৈয়ব জামাল; বাংলাদেশের বিশিষ্ট ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন।

বাদ আসর শুরু হয় হামদ নাত ওয়াজ নসিহত ও কুরআন তিলাওয়াত। এতে বক্তব্য রাখেন ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক; মাওলানা মিজানুর রহমান আতিকী; ঢাকা ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাসান উদ্দিন মোল্লা; মাওলানা মোসলেহ উদ্দিন সাঈদী, মাওলানা ওসমান গণি; মাওলানা সুলতান মাহমুদ; মাওলানা রফিকুল ইসলাম; মাওলানা আবদুল হান্নান; মাওলানা ইউনুস করিম বেলালী; ব্যবসায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব) মো. আবদুর রহিম; সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম; নও মুসলিম ইকবাল হোসেন ব্যানার্জী; মাওলানা তৌহিদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী ও বহি:বিশ্ব কার্যক্রম বাংলাদেশ বেতারের আরবি সার্ভিসের অনুবাদ ও উপস্থাপক হাফেজ মাওলানা নিয়ামত উল্লাহ হাশেমীর উপস্থাপনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তৌহিদী জনতাকে ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম অভিনন্দন জানান। তিনি বলেন, অতীতের ন্যায় প্রতি বছর এ সম্মেলন অব্যাহত থাকবে ইনশায়াল্লাহ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে