,

র‌্যাবের- ১৪ বিশেষ অভিযানে মাদক উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে নিজস্ব প্রতিনিধি : র‌্যাবের- ১৪ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য উদ্ধার করেছে। শনিবার মাঝরাতে উপজেলার আড়িয়ল গ্রামের জিয়াউল ইসলামের বাড়ি হতে বিদেশী মদ, বিয়ার ও স্কাফ সিরাপ উদ্ধার করেছে।

র‌্যাব-১৪ সূএ জানায়, বিজয়নগর থানাধীন আড়িয়ল গ্রামস্থ জিয়াউর রহমান নামের একজন মাদক ব্যবসায়ী নিয়মিত সীমান্ত এলাকা হতে আমদানী নিষিদ্ধ বিয়ার, স্কাফ কফ সিরাপ সংগ্রহ পূর্বক তার হেফাজতে রেখে তার বাড়ীতে ক্রয়-বিক্রয় করে আসছে। এই তথ্যের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীর উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে শনিবার মাঝরাতে র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে জিয়াউর রহমানের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী মদ, বিয়ার ও স্কাফ সিরাপ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৬৮,০০০/- (আটষট্রি হাজার) টাকা।

র‌্যাব-১৪ ভৈরব কোম্পানীর সহকারী পরিচালক (এডি) চন্দন দেবনাথ মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(ক)/২২(গ)/২১ ধারা মোতাবেক বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে