,

এসএসসির প্রশ্নফাঁস : পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন

news-image

প্রশ্নপত্র  ফাঁসের ঘটনায় এসএসসির বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করেছে শিক্ষামন্ত্রণালয়।

আজ রোববার এই কমিটি গঠন করা হয়েছে।

১ ফেব্রুয়ারি এসএসসির প্রথম পরীক্ষার ‘বাংলা প্রথম পত্র’ প্রশ্ন ফাঁস হওয়ার পর গতকাল শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আর ফাঁস হওয়া প্রশ্নেই অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা। এভাবে প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থী, অভিভাকরা ক্ষুদ্ধ, বিরক্ত এবং শঙ্কিত। শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায় বাংলা। শেষ হয় দুপুর ১টায়।

শনিবারের পরীক্ষা শুরুর পৌণে ১ ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস হয়ে তা ফেসবুকে চলে আসে। প্রশ্নপত্রটি ওই গ্রুপে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক গ্রুপ ও পেজে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এর আগে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন ও উত্তর পাওয়া যাবে তা বিভিন্ন গ্রুপ ও পেজে বিজ্ঞাপন আকারে দেয়া হয়েছিল।  কোথাও কোথাও বলা হয়েছে প্রশ্ন পেতে হলে এই গ্রুপটিকে লাইক দিন।
শনিবার সকালে পরীক্ষা শুরুর আগে বাংলা দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক (বহুনির্বাচনি) অভীক্ষার ‘খ’ সেটের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়া যায় ফেসবুকে। যার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। শুধু প্রশ্ন নয়, উত্তর সহ সেট বহুনির্বাচনি প্রশ্ন এসব গ্রুপে ফাঁস করা হলে তা ভাইরালও হয়ে যায়।
এছাড়া ফেইসবুক মেসেঞ্জারে সকাল ৯টা ১৬ তে ‘হিমুর ছায়া’ নামের একটি আইডি থেকেও উত্তরসহ প্রশ্ন ইমেজ আকারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার ৩২ মিনিট আগে প্রশ্নপত্র ফেসবুকে পোস্ট করা হয়। একটি পরীক্ষা কেন্দ্রের কর্তব্যরত কতিপয় অসাধু শিক্ষক প্রশ্নপত্রের ছবি তুলে পাঠিয়ে দিয়েছে ফাঁসকারী চক্রের কাছে এমন অভিযোগ রয়েছে।
এসএসসি পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, প্রশ্নফাঁসের প্রমাণ পেলে পরীক্ষা বাতিল হবে। কিন্তু এই প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তার প্রমাণ খোঁজেনি মন্ত্রণালয়। আর পরীক্ষা বাতিলের ঘটনাও ঘটেনি। আর প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা শুরুর তিন ঘণ্টা আগে শিক্ষামন্ত্রণালয় ফেসবুক বন্ধের প্রস্তাব দিলেও যৌক্তিকতা বিবেচনা না হওয়ায় এতে রাজি হয়নি টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস