,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

news-image

বিশেষ প্রতিনিধি : “জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মনবাড়িয়া সদর-৩ স্থানীয় সংসদ সদস্য র,আ, ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, মাদকের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী সহ সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,আমরা মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত বলছি কিন্তু মাদকত কমছে না। সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়তে হবে।

পরে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান স্কুল কলেজের শিক্ষার্থীসহ এসময় অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে