,

প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানকে আরো শানিত করবে

news-image

জেলা প্রশাসকের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এসএম আবু হান্নান। বক্তব্য রাখেন গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক বাপন বনিক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় ভট্টাচার্য প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আগামী দিনে যারা ভবিষ্যত বাংলাদেশ তেরি করবে সে সকল শিক্ষার্থীরা আজকে উপস্থিত হয়েছেন। তাদেরকে যথাযথভাবে তৈরি করতে পারলেই প্রযুক্তির উন্নতি হবে। আমরা চাই, আমাদের মেধাবী শিক্ষার্থীদের নিজ দেশে রাখতে। বিজ্ঞানের যুগে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা আরো এগিয়ে যাবে। বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে জানতে হবে। শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের জ্ঞানকে আরো শানিত করবে।

তিনি বলেন, তোমরা অনেক বড় হবে। জয়-পরাজয় বড় নয়। অংশ নেওয়ায় সাহস ও জ্ঞানের পরিচর্চা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১৫টি দল অংশ গ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে