,

বিদেশ ভ্রমণে মাথায় রাখুন

news-image

বিশ্বের নানা দেশ ভ্রমণের আগে সেসব দেশের আচার-আচরণ কিছুটা হলেও জেনে নেওয়া উচিত। অন্যথায় বিরূপ পরিস্থিতিতে পড়ার আশঙ্কা থাকে। আজকের টিপস এসব বিষয়েই—

চীনে কারো দিকে আঙুল তোলা মানা

চীনের মানুষ কয়েকটি বিষয় মেনে চলে এবং অন্যদের কাছ থেকেও সেগুলো আশা করে। যেমন—চীনে কারো দিকে আঙুল তোলা অত্যন্ত গুরুতর বিষয় বলে ধরা হয়। তাই এ কাজটি করা যাবে না। এ ছাড়া শব্দ করে কিছু খাওয়া, অপরিচিত কাউকে ব্যক্তিগত প্রশ্ন করা থেকে সতর্ক থাকতে হবে। চীনে কেউ রেস্তোরাঁয় খাওয়ালে বিল দেওয়ার চেষ্টা করা যাবে না। যিনি আয়োজক বা বয়স্ক, তিনিই বিল দেবেন।

ফ্রান্সে কথা হবে আস্তে

ফরাসিরা পাবলিক প্লেসে খুব নিচু স্বরে বা আস্তে কথা বলে। কেউ যদি সেখানে জোরে কথা বলে, তাহলে তাতে তারা খুবই বিরক্ত হয়। এমনকি মোবাইল ফোনেও কথা বলার সময় সতর্ক থাকতে হয়। ফ্রান্সে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে টেবিলের পানীয় নিজে ঢেলে খাওয়া যাবে না। ‘কর্তৃপক্ষই’ তা খুলে দেবে।

জাপানে ‘টিপস’ নয়

জাপানে কারো ব্যক্তিগত বাড়িতে বা মন্দিরে প্রবেশের আগে অবশ্যই জুতা খুলে নিতে হবে। এ ছাড়া রেস্তোরাঁয় গিয়ে টিপস দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে বরং ওয়েটাররা বিব্রত হন। বাস বা ট্রেনে যাতায়াতের সময় মোবাইল ফোনে কথা না বলাই ভালো।

মুসলিম দেশে পোশাক সাবধান

বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশে খোলামেলা পোশাক পরলে মারাত্মক সমস্যায় পড়ার আশঙ্কা আছে। নারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে মসজিদসহ নানা ধর্মীয় স্থান ভ্রমণ করা যায়। তবে নিয়মকানুন আগেই জেনে নিতে হবে।

নরওয়েতে গাড়ির হর্ন নয়

ইউরোপের বিভিন্ন দেশে গাড়ির হর্ন ব্যবহার না করার বিষয়টি বেশ প্রচলিত। তবে নরওয়ের লোকজন এ বিষয়টি সবচেয়ে বেশি মেনে চলে। গাড়িতে হর্ন থাকলেও তা তারা কোনোভাবেই বাজায় না।

রাশিয়ায় হাসি নয়

আমেরিকা ও ইউরোপের নানা দেশে অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলে একটু হাসি বিনিময় করা প্রচলিত বিষয়। কিন্তু রাশিয়ায় এ কাজটি না করাই ভালো। রাশিয়ায় বিনা কারণে হাসলে তা বোকামি বা সন্দেহজনক কিছু বলেই ধরা হয়।

— চিট শিট অবলম্বনে ওমর শরীফ পল্লব

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর