,

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতদের হামলায়  শ্রমিক নিহত, আহত ৩

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মেঘনা নদীতে নৌ ডাকাতদের হামলায় নৌকার এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। নিহতের শ্রমিকের নাম সারোয়ার হোসেন (২৪)। পিতা হারুন মিয়া, সে পাকশিমুল বড়ইছড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।
 নিহতের স্বজনরা জানিয়েছেন, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রলার সুনামগঞ্জের ছাতকের উদ্দেশ্যে যাবার সময় ৭/৮জনের একটি নৌ ডাকাত দল ট্রলারটির গতিরোধ করে। মুখোশধারী ডাকাতরা ট্রলার থামিয়ে শ্রমিকদের বেদম প্রহার করে। তাদের হামলায় অন্ততঃ ৪জন আহত হয়। তাদের কাছে রক্ষিত নগদ টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় সারোয়ারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাতে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, ঘটনা ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে