,

জামাল রানার নেতৃত্বে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, পথে পথে গণসংযোগ

news-image
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর- ৩ ও বিজয়নগর উপজেলা নির্বাচনী এলাকা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি  ঐতিহাসিক সোহরায়ার্দী  উদ্যানে  জাতীয় পার্টি মহা সমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার টি.এ রোড জাতীয় পার্টি অফিসে কর্মী সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপস্হিত ছিলেন,  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক,  সদর-৩ ও বিজয়নগর এলাকার জাতীয় পার্টির মনোনায়ন প্রত্যাশী শাহ্ মো: জামাল রানা।
আরও উপস্হিত ছিলেন, শেখ মোঃ ইয়াসিন জেলা জাতীয় পার্টির সদস্য শেখ মো: ইয়াছিন,  সাবেক সভাপতি  বিজয়নগর উপজেলা আজিজুল হক দুলাল, জাতীয় পার্টি তিন ইউনিয়ন সমন্নয় মো: আবদুল্লা,সাবেক সাংগঠনিক মোঃ অলি, জেলা জাতীয় পার্টি সদস্যমোঃ আনোয়ার,  জাতীয় পার্টি সদস্য মোছা: শান্তা। এছাড়া উপস্হিত ছিলেন, শামিম আহমেদ, জসিম, দিলিপ লালা, পরিমল সাহা, ছায়েব আলী, আঃ মালেক, মোজাম্মেলসহ জাতীয় পার্টির পৌর এলাকার, সদর ও বিজয়নগর এলাকার ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মী -সমর্থক বৃন্দ।
জামাল রানা তার বক্তব্যে বলেন, আমি আপনাদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে আগামী নির্বাচনে সদর ও বিজয়নগর আসনে  দলের হাল ধরতে চায়। এই এলাকার মানুষ আমাকে যে ভাবে আপন করে নিয়েছে সাথে আপনাদের দলীয় সহযোগিতা পেলে এই মাটি জাতীয় পার্টির দূর্গ হিসেবে গড়ে উঠবে।
এসময় উপস্হিত  নেতা কর্মীর উদ্দেশ্য তিনি বলেন, আগামী ১৫ই ফেব্রুয়ারি মহাসমাবেশ আমি সবচেয়ে বেশী নেতা কর্মীর সমাগম ঢাকাতে উপস্হিত করতে চায়। এক্ষেএে আপনাদের সহযোগিতা দরকার।  এসময় নেতা-কর্মীরা জামাল রানার হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা যাওয়ার  দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সন্ধ্যায় জামাল রানা ঢাকা যাওয়ার পথে নন্দপুর বিসিক এলাকায় উপস্হিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে নিয়ে ব্যাপক গণ সংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে