,

নাসিরনগরে  স্টুডেন্টস কেবিনেট ও স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

news-image

নাসিরনগর প্রতিনিধি : কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে সারা দেশের মত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৬ টি বিদ্যালয়ে একযোগে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ও ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল থেকে মাধ্যমিক ও প্রথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সবই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবার্চন চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার বি.এম মশিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিতরা শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্তিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রর্দশন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা, ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা,শিখন শিখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সর্ম্পৃক করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা ও ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা।আর প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিতরা শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্নতা, পানি, ফুলের বাগান, পাঠ্য বই, আপ্যায়ন ইত্যাদি বিষয়ে দেখভাল করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে