মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখো মানুষের পদচারণায় আড়াইবাড়ীর মাহফিল সমাপ্ত

news-image

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আলকাদেরী পীর সাহেব (র.) কুরআন-সুন্নাহর আলোকে এ সমাজে দ্বীন কায়েমের শপথ নিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী ব্রা‏হ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সদরের আড়াইবাড়ীতে দ্বীন প্রচার কেন্দ্র “আড়াইবাড়ী দরবার শরীফ” প্রতিষ্ঠা করেন। এখানে গড়ে তোলেন কামিল মাদরাসা, ইসলামিক পাঠাগার, যিক্র-আযকার ও তালিমি জলসা।

গত ২৬ জানুয়ারি শুক্রবার জুময়া বাদ মাহফিলের সভাপতি দরবার শরীফের পীর অধ্যক্ষ আল্লামা মো. গোলাম সারোয়ার সাঈদী মাহফিলের সুচনা করবেন। এ ঐতিহাসিক মাহফিল দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুছল্লির পদচারণায় মুখরিত। মাহফিলে দেশবরেণ্য আলেমে দ্বীন প্রিন্সিপাল সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, মাওলানা মিজানুর রহমান আজহারী, মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী, গোলাম কবির সাঈদী, মাওলানা গোলাম রহমানী সাঈদী, ড. কুতুবুল ইসলাম নোমানী, আবুল কাসেম সরকার, মিজানুর রহমান আতিকী, মাওলানা গোলাম রহমানী সাঈদী, গোলাম পরুয়ার সাঈদী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করেন।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; এমট্রানেট গ্রুপ চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি এ কে এম বদিউল আলম, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভ’ইয়া, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর এ পি এস এডভোকেট রাসেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল।

সারারাতব্যাপী গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শেষে শনিবার বাদ ফজর দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন দরবার শরীফের পীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার সাঈদী।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা