,

শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-মোকতাদির চৌধুরী এমপি

news-image
বিশেষ প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি  র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের যুগোপযোগী শিক্ষানীতি গ্রহনে দেশের স্বাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষাঙ্গনে আধুনিকতার ছোঁয়া  লেগেছে। যেকারনে দেশের প্রত্যন্তে অ লেও শ্রেণি কক্ষে শিক্ষার্থীরা ডিজিটাল কনটেন্টের মাধ্যমে শিক্ষার সুযোগ পাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
তিনি গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউজ রোডে অবস্থিত তোফায়েল আজম কিন্ডারগার্টেনের ৩০ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আশরাফুল আলম মাহফুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন মোঃ ইকবাল খান। বক্তব্য রাখেন শিক্ষক শাহনারা বেগম। অনুুষ্ঠান পরিচালনা করেন শাহীন মৃধা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে