,

আড়াইবাড়ী দরবার শরীফের ৮০তম ইছালে ছাওয়াব মাহফিল কাল

news-image

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আলকাদেরী পীর সাহেব (র.) কুরআন-সুন্নাহর আলোকে এ সমাজে দ্বীন কায়েমের শপথ নিয়ে নিজের জীবন উৎসর্গ করেন। বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী তদানিন্তন কুমিল্লা জেলা বর্তমানে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সদরের আড়াইবাড়ীতে দ্বীন প্রচার কেন্দ্র “আড়াইবাড়ী দরবার শরীফ” প্রতিষ্ঠা করেন। এখানে গড়ে তোলেন কামিল মাদরাসা, ইসলামিক পাঠাগার, যিক্র-আযকার ও তালিমি জলসা।

কাল ২৬ জানুয়ারি শুক্রবার জুময়ার নামায আদায়ের মাধ্যমে মাহফিলের সভাপতি দরবার শরীফের পীর অধ্যক্ষ আল্লামা মো. গোলাম সারোয়ার সাঈদী মাহফিলের সুচনা করবেন। এ ঐতিহাসিক মাহফিলের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুছল্লিগণ দলে দলে প্যান্ডেলে এসে সমবেত হচ্ছেন।

এ উপলক্ষে এলাকাবাসী, জেলা-উপজেলা প্রশাসন আইন শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী ধর্মপ্রাণ ব্যক্তিগণকে উপস্থিতির জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে