,

র‌্যাবের অভি যানে ২০০ বস্তা  পঁচা মরিচ জব্দ,  অর্থদন্ড আদায়

news-image
বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া ঃ র‌্যাব-১৪  ভৈরব ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিওিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের  টান বাজারে পৃথক ভ্রাম্যমান  অভিযান পরিচালনা করেন। বুধবার দুপুরে এক অভিযানে মেসার্স মামুন স্টোরে কতিপয় অসাধু ব্যবসায়ী  পঁচা মরিচ শুকিয়ে গুড়া করে বাজারজাত করার দায়ে ১৩০ বস্তা ও অপর আরেক অভিযানে ট্রাক থেকে ৭০বস্তা সর্বমোট ২০০বস্তা পঁচা মরিচ জব্দ করেন। যার অনুমানিক ওজন (দশ হাজার) কেজির মত।
র‌্যাব জানায়,  অসাধু  ব্যবস্থায়ীর উপর   গোয়েন্দা নজরদারী চা বুধবার দুপুরে  টান বাজার এলাকায় (ঝালকাঠি ট-১১-০০৩৬) ট্রাক প্রবেশ করলে এর থেকে ৭০ বস্তা পচাঁ মরিচ জব্দ করা হয়। পরে চালক  আমির হোসেন আটক করা হয়।
আরেক অভিযানে শহরের মেসার্স মামুন স্টোর হতে ১৩০ বস্তা পঁচা মরিচ জব্দ করা হয়। এসময়  দোকান মালিক আক্তার হোসেন,  রাছেল মিয়া, জুয়েল আটক করা হয়। পরে ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাছিবা আক্তার তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষা আইন ০৯ এর ৫২ ধারা মোতাবেক আটকৃতদের এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত  মরিচের আনুমানিক বাজার মূল্য প্রায়  এিরিশ লক্ষ টাকার মত।
র‌্যাব-১৪, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগ জব্দকৃত মালসহ ভ্রাম্যমান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে