,

আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট অফিসে ভাঙচুর, আটক ২

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের দুই ইমিগ্রেশন পুলিশ অফিসারের উপর হামলা ঘটনা ঘটে। এ সময় হামলাকারিরা ইমিগ্রেশন অফিসের

মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে। মঙ্গলবার বিকালে  এ ঘটনায় পর  দুইজনকে আটক করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন, আখাউড়া চেকপোস্ট সংলগ্ন আনোয়ারপুর গ্রামের সাইফুল ইসলাম সারোয়ার ও একই গ্রামের রিপন ভূইয়া।
ইমিগ্রেশন পুলিশ জানায়,  মঙ্গলবার বিকেলে আনোয়ারপুর গ্রামের সাইফুল ইসলাম ভারতে যাওয়ার উদ্দেশে তার পাসপোর্ট ইমিগ্রেশন চেকপোষ্ট অফিসার পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আতিকুর রহমানের কাছে দেন।
তিনি পাসপোর্ট পরীক্ষা করে দেখেন তার প্রথম পাসপোর্টটি হারিয়ে গেছে। হারানো পাসপোর্টের জিডির কপি কোথায় জানতে চাইলে রেগে যায় সাইফুল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় প্রভাব দেখিয়ে আতিককে মারধর করে সাইফুল ও তার সাথে থাকা রিপন। এ সময় পাশের ইমিগ্রেশন চেকপোষ্টের পুলিশ অফিসার বাহাদুর আলম এগিয়ে এলে তাকেও মারধর করে ওই দুই যুবক। এসময় তারা অফিসের মূল্যবান জিনিষ  ভাঙচুরের করে। পরে অন্যান্য যাত্রীদের সহায়তায় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে আখাউড়া থানায় সোপর্দ করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, এ ঘটনায় ইমিগ্রেশন অফিসার পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আতিকুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সরকারি কাজে বাধা প্রধানসহ মারধর ও ভাঙচুরের অভিযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে