,

আখাউড়া স্থল বন্দর ইমিগ্রেশন চেকপোষ্টে হামলা, দুই পুলিশ আহত, আটক ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট  অফিসে  মঙ্গলবার বিকেলে যাত্রীদের হামলায় দুই পুলিশ আহত হয়। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সারোয়ার আলম ভূইয়া (২৮) ও রিপন মিয়া (২২)।
চেকপোষ্ট পুলিশ জানায়, বিকেলে ভারতে যাওয়ার বহিরাগত সীল মারতে আসেন সারোয়ার আলম নামে এক যাত্রী। তখন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ আতিকুর রহমানের কাছে পাসর্পোট জমা দিলে  অনুমতি সীল মারতে দিলে ত্রুটি ধরা পড়লে এ বিষয়ে কথা বলতে চাইলে  আটককৃত যাত্রী সারোয়ার ও তার সাথে থাকা রিপন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। তখন তারা পুলিশ অফিসারদের  উপর হামলা করে। তাদের হামলায় দুই পুলিশ অফিসার আহত হন।
এ সময় অফিসারদের মোবাইলসহ ইমিগ্রেশনের কাজে ব্যবহ্নত  সরকারী গুরুত্বপূর্ন মালামাল ভাংচুর করে তারা।  হামলায় এসআই বাহাদুর মিয়া ও এএসআই আতিকুর রহমান আহত হন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান,এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে