,

ব্রাহ্মনবাড়িয়ায় কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের অবস্থান কর্মসূচী

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৪৬টি কমিউনিটি ক্লিনিকে কর্মরতরা চাকুরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচীতে জেলার নয়টি উপজেলা থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ের সামেন এ কর্মসূচী পালন করেন।

জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের সভাপতি হুছাইন আহমেদ খাঁ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা ডাক্তার মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশের কমিউনিটি ক্লিনিকে কর্মরত প্রায় সাড়ে ১৪ হাজার কর্মচারির চাকুরি জাতীয় করন করা হচ্ছে না বিগত সাত বছর ধরে। এতে সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত হয়ে তারা আর্থিক দৈন্যদশায় জীবনযাপন করছেন। তারা অনতিবিলম্বের তাদের চাকুরি জাতীয়করণ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন। অবস্থা কর্মসূচী শেষে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে