বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে  পঁচিশ’শ শিক্ষার্থী  লাল কার্ড প্রদর্শন করে শপথ

news-image
নবীনগর প্রতিনিধি : লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাহ্মণ বাড়িয়া জেলা শাখার অায়োজনে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করা হয়।রোববার বিদ্যাকুট অমর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক অনুষ্ঠানের অায়োজন করা হয়। স্থানীয় চেয়ারম্যান এনামুল হক (ভিপি এনাম) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল। অনুষ্ঠান উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল।
বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ দৈনিক ডেসিটিনির বিশেষ প্রতিনিধি মোঃ হাদিস মিয়া, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ ইব্রাহীম খলিল, শিবপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ ইহসানুল হক, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুমিনুল হক রুবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অাশরাফ উদ্দিন নিলয়, দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি ইমরান অারেফিন ,ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সদস্য সানভী রহমান নাঈম, মাহাবুবুর রহমান মাহি, রাসেল অাহমেদ অাশিক, উজ্জল অাহমেদ জয়, অাল মামুন, রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে উৎসাহিত করেন। অনুষ্ঠানে প্রায় অাড়াই হাজার শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করে ও তার  প্রতিরোধে শপথ নেয়। অনুষ্ঠান শেষ পর্বে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।