,

ব্রাহ্মনবাড়িয়ায় ডিবি  পরিচয়ে প্রবাসীকে অপহরন, মুক্তিপনের টাকাসহ অপহরণকারি আটক, থানায় মামলা  

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে শফিকুল ইসলাম (৩০) নামক এক প্রবাসীকে অপহরন ঘটনায়  ৪ জনের বিরুদ্ধে গতকাল  রবিবার সদর থানায় অপহরন মামলা হয়েছে। পুলিশ অপহরন ঘটনায় জড়িত থাকায়  রেজাউল করিম রানাকে মুক্তিপনের ২০ হাজার টাকাসহ গ্রেফতার করেছে।
মামলার আসামীরা হলেন,  আটকৃত রেজাউল করিম রানা (২৬),  অন্যরা হলেন, অনিক পাল (২৬), শান্ত (২৩), পাভেল (২৫)। ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে অপহরন মামলাটি দায়ের করেন।
 জানা যায়, সফিকুল ইসলাম ২০ জানুয়ারী হেঁটে  শহরের কাউতলীর যাবার সময় অপহরনকারীরা প্রথমে ১টি মোটর সাইকেল নিয়ে ৩ জন তার গতিরোধ করে।
ডিবির লোক পরিচয় দিয়ে উর্দ্ধতন অফিসারের নির্দেশে তাকে গ্রেফতার করতে এসেছি। এরই মধ্যে অন্য একজন মটরসাইকেল নিয়ে সে নিজেকে ডিবি অফিসার বলে পরিচয় প্রদান করে। পরবর্তীতে তারা শহরের অবকাশের বিপরীতে একটি অজ্ঞাত স্থানে (পরিত্যক্ত রুমে) নিয়ে অস্ত্র আছে বলে অনিক পাল তাকে বেধম মারধর করে। তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা রেজাউল করিম রানা নিয়া যায়। জানে বাঁচতে চাইলে  তাদের আরো ৫ লক্ষ টাকা মুক্তিপন দিতে বলে। মুক্তিপনের টাকা জন্য তার চাচাতো ভাই মনিরকে টাকা জোগাড় করে আসামীদের প্রদত্ত বিকাশ নাম্বারে  অথবা সরাসরি পৌছে দিতে বলে। অথবা মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপন বাবদ ২ লক্ষ টাকা কাজী পাড়া ঈদগাহ মাঠে আনতে বলে।
ঘটনাটি সাক্ষী মনিরুল ইসলামের সন্দেহ হলে মনিরুল ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে জানালে তিনি থানা থেকে পুলিশ পাঠিয়ে মুক্তিপনের টাকা নিতে আসা আসামী রেজাউল করিম রানাকে টাকা গ্রহন করার সময় হাতে নাতে ধরে ফেলে। এ সময় তার ভাইকে অপহ্নত শফিকুল ইসলাম কে উদ্ধার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে মামলার আসামী অন্য অপহরণকারিরা  দৌঁড়ে পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল