,

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির অফিস উদ্বোধন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সদর ও বিজয় নগরে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী শাহ্ মো: জামাল রানা বলেন, আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে আপনাদের পাশে থাকতে চাই এবং জনগণের কল্যাণে কাজ করার সুযোগ চাই তিনি আজ শনিবার বিকেলে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পার্টির অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্ত্যবে এ কথা বলেন। তিনি আরো বলেন আমার নেতা সাবেক সফল রাষ্ট্রপতি এরশাদ যাকে বাংলার মানুষ পল্লী বন্ধু হিসাবে উপাধি দিয়েছিলেন।

তিনি এ দেশে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং শুক্রবারে সাপ্তাহিক ছুটির ঘোষণা করেন। আমি দীর্ঘ ৩০বছর যাবৎত জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত আছি। এলাকার সুখে দুখে সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। নির্বাচনি এলাকা ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের পাশে আমি সব সময় থাকতে চাই। তা থেকে যেন আমি কোনো ভাবে বি”্ছন্নি না হই আমার জন্য দোয়া করবেন।

পরে প্রধান অতিথি হিসাবে দোয়া পরিচালনা করেন জামিয়ার ইসলামিয়া ইউনিছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোবারক উল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ এমদাদুল্লা সিরাজী । এতে বিজয় নগর উপজেলার ও জেলা সদরের বিপুল সংখ্যাক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্থানীয় জাতীয় ও প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে