,

কাদঁলেন পুলিশ, কাঁদালেন গ্রামবাসীকে

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অপহরণকারীদের কবল থেকে শিশু রিফাতকে জীবিত উদ্ধার করতে না পারলেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো পুলিশ।শুক্রবার বিকেলে খোদ পুলিশের পক্ষ থেকে নিহত রিফাতের বিদ্যাপীট উপজেলার খড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শোকসভা ও দোয়ার মাহফিল।এতে রিফাতের পৈচাশিক হত্যাকান্ডের বর্ণনা দিতে গিয়ে ফুপরিয়ে কাঁদলেন পুলিশের সংশ্লিষ্ট অফিসার। বক্তব্য শুনে কেঁদেছে উপস্থিত শত শত গ্রামবাসী।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারি নিখোঁজের ১১ দিন পর উপজেলার খড়িয়ালা গ্রামের মনির মেম্বারের বাড়ির বাথরুমের ফলছাদ থেকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় মো. রিফাত (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। রিফাত একই গ্রামের বাহার মিয়ার ছেলে ও খড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।

পুলিশও নিহতের পরিবার সূত্রে জানাযায়,গত ৫ জানুয়ারী দুপুর থেকে নিখোঁজ হয়ে ছিল রিফাত। নিখোঁজের পরপর রিফাতের বাবা পৃুলিশকে অবহিত করে গত ৭ জানুয়ারী রাতে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন।নিখোঁজের দুই দিন পর রিফাতের বাবার কাছে মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন চায় অপহরণকারীরা।বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের কথা মতো বিকাশে মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠাতে বলে রিফাতের বাবাকে।বিকাশে মাধ্যমে টাকা পাঠানো পর বিকাশ নাম্বারের সূত্র ধরেই পুলিশের কাছে খোঁজ মিলে অপহরণকারীদের।

সোহাগ, সোলায়মান ও মিজান খড়িয়ালা গ্রামে রাইডার নামে একটি ব্যাগ ফ্যাক্টরিতে চাকরি করার সুবাধে একই এলাকায় ইউপি সদস্য মুমিন মিয়ার একতলা ভবনে ভাড়া নিয়ে থাকতেন। মোবাইলে কললিষ্ট ধরে সোহাগও সোলায়মানকে আটক করলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী খড়িয়ালার ভাড়া বাড়ির বাথ রুমের ফল ছাদের উপর থেকে হাত-পা বাধাঁ ও বস্তাবন্দি অবস্থায় রিফাতের লাশ উদ্ধার করে।

আটককৃত সোহাগমিয়া (২৪) বরগুনা জেলার পাথরঘাটার সিদ্দিকুর রহমানের ছেলে এবং সোলায়মান (২২) ঝালকাঠি জেলার কাঠালিয়ার আনসার আলীর ছেলে।

পুলিশের সপ্তাহব্যাপী আন্তরিক প্রচেষ্টার পরও ছোট্টমনি রিফাতকে জীবিত উদ্ধার করতে না পারার প্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি ফেইসবুকে এক হৃদয় বিদারক স্ট্যাটাস দেন সংশ্লিষ্ট সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির। তার এই আবেগ পূর্ণ ফেইসবুক স্ট্যাটাসটি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হবার পাশাপাশি স্থানীয় জনগণের মনে দাগ কাটে।

এএসপি তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেন,“ প্রিয় ছোট্ট সোনারিফাত, তোমাকে উদ্ধারের জন্য সারা সপ্তাহ চেষ্টা করেও তোমার শেষ রক্ষা করতে পারলাম না। আশুগঞ্জ থানার অফিসারদের প্রচেষ্টায় কয়েক জেলায় অভিযান করে তদন্তের বিভিন্ন সূত্র ধরে যখন সন্ধেহ ভাজন তিন জনের দুজনকে গ্রেফতার করলাম তখনও ভেবে ছিলাম হয়ত তোমাকে তোমার মা বাবার কোলে ফিরিয়ে দিয়ে আসতে পারব। কিন্তু আমাদের কাছে তোমার নিঁখোজ হবার খবর আসার আগেই তোমাকে সামান্য কিছু টাকার লোভে অপহরন করে জানা জানির ভয়ে মাত্র দুই ঘন্টার ব্যবধানে গলাটিপে হত্যা করে নির্দয় পশুরা। আজকে যেখানে তোমার কাধে স্কুলব্যাগ থাকার কথা,সেখানে তোমাকেই নিথর হয়ে ব্যাগবন্ধি থাকতে হলো দশদিন দশ রাত। তোমার হত্যাকারীদের আমরা ছাড়িনি সোনা। সকল আলামত প্রমানসহ ওদের আমরা গ্রেফতার করেছি। ওদের সাজা হবেই, হতেই হবে। না হলে আমরা তোমার কাছে বড্ড ছোট হয়ে যাব যে। তোমার পরিবারকে সান্তনা দেবার ভাষা নেই শুধু দুফোটা অশ্রু ছাড়া।-ইতি তোমার পুলিশ চাচ্চু।”

এ সময় আশুগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে রিফাতের বাবাকে অপহরণকারীদেরকে দেয়া ত্রিশ হাজার টাকা নগদ তুলে দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার বশির উদ্দিনের পক্ষ থেকে ঘোষণা করা হয় আরো পঞ্চাশ হাজার টাকাঅনুদান।শুক্রবার রিফাতের শোকসভা ও দোয়ার মাহফিলে তিনি বলেন, রিফাত এখন শুধু আশুগঞ্জের নয়। আমাদের হারানো ছোট্ট মনি এখন জাতীয় চরিত্র।আমাদের সোনামনিদের সুরক্ষা ও ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে অনুকুল পরিবেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। পুলিশের এমন ইতিবাচক ভূমিকায় এরাকাবাসীও সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম সাজু খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শোকসভা ও দোয়ার মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আশুগঞ্জ খড়িয়ালা গ্রামের কৃতি সন্তান ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বশির উদ্দিন, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল