,

বিজয়নগরে  তুলার গুদাম পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

news-image
বিজয় নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি তুলার গুদামে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার আমতলী বাজারের একটি তুলার গুদাম এই দূর্ঘটনাটি ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
পুুলিশ ও প্রর্তক্ষদর্শী জানান,    বিজয়নগরে আমতলীতে ব্যবসায়ী মো. মনির হোসেনের একটি তুলার গুদাম রয়েছে। এখানে তুলা উৎপাদন করা হয় ও তুলা মজুদ রাখা হয়। বিকালে তুলার গুদামে আগুন লাগলে স্থানীয়দের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর,  আখাউড়া উপজেলা ও হবিগঞ্জের মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের দল এসে কয়েক ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক কোনো কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ক্ষতির পরিমাণ ৩০/৩৫ লাখ টাকা হবে।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল