,

আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ থেকে শুরু

news-image

রাজধানীর আগারগাঁওয়ে আজ (সোমবার, ১ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮।

বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। প্রতিবারের মতো এবারো মেলা চত্বর সাজানো হয়েছে বর্ণিল সাজে। পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে এই মেলার প্রধান গেট। সূত্র- ডিবিসি নিউজ

এবারের মেলায় ১৪টি ক্যাটাগরিতে দেশ-বিদেশের ৫২০টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ তাদের নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে।

মেলাকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মেলা প্রাঙ্গনসহ আশপাশের পুরো এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর