সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈমান মুসলমানের প্রানের চেয়েও প্রিয়

news-image

মানবজাতির জন্য সবচেয়ে মুল্যবান সম্পদ ঈমান। ঈমানের বিপরীত কূফর। ঈমান সত্য, কুফর মিথ্যা। ঈমান আলো, কুফর অন্ধকার। ঈমান জীবন, কুফর মৃত্যু। ঈমান পূণ্য, কল্যান আর কুফর অকল্যান। ঈমান সরল পথ, আর কুফর ভ্রষ্টতা।
ঈমান মুসলমানের কাছে প্রানের চেয়েও প্রিয়। সকল কষ্ট সহ্য করতে পারে। মৃত্যুকে হাসিমুখে অলিঙ্গন করতে পারে। কিন্তু ঈমান ছাড়তে পারে না। ঈমান তার কাছে সবকিছু থেকে বড়। ঈমান শুধু হাসি মুখে কালেমা পড়ার নাম নয়,বরং ইসলাম ও তার সাথে সংশিষ্ট সকল উপরিহার্য বিষয় মনেপ্রাণে বরণ করার নামই হলো ঈমান। আর এ কারনে মু’মিনকে হতে হবে সত্যবাদি সত্যনিষ্ঠ।
মু ‘মিনের বৈশিষ্ট্য হচ্ছে ‘সমর্পণ ‘ আর ইবলিস ও তার অনুসারীদের বৈশিষ্ট হচ্ছে বিপরীত যুক্তি উপস্থাপন করা। কালামে পাকে ইরশাদ হচ্ছে আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।তাঁর কোন অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। (সুরা আন’ আম-১৬২-৬৩)
অন্যএ ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে।(সুরা আলে ইমরান-১০২)
আল্লাহ তায়লা বলেন, “যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না।(সুরা কাহ্ফ,আয়াত ১০৭-০৮)
অন্যএ বলেন, ” নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন উদ্যান সমূহে, যার তলদেশ দিয়ে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হবে। তাদেরকে তথায় স্বর্ণ-কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমী।(সুরা হজ্জ,আয়াত :২৩)।
মোদ্দাকথা, ঈমান ছাড়া কখনো জান্নাতে প্রবেশ করা যাবে না। আর আমল হলো তাড়াতাড়ি জান্নাতে পৌছার উপায়, অতএব, আল্লাহ পাক আমাদের সকলকে সর্বাবস্হায় ঈমান ও আমালের এ মাহান দৌলত দান করুন। আমীন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা