সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জুনায়েত হত্যার দায়ে ২জনের যাবজ্জীবন,অন্যজনের দশ বছরের সাজা

news-image
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে  মাদ্রাসা ছাত্র জুনায়েদ মিয়ার (১০) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে।এতে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের নারায়ন চন্দ্র দাসের ছেলে সুকুমার চন্দ্র দাস ও পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের ছানাউল্লাহকে যাবজ্জীবন এবং কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. সুমনকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দেয় আদালত।রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শিশু আদালতের বিচারক মো. মঈন উদ্দিন এই রায় দেন।
শিশু আদালতে বেঞ্চ সহকারি আবুল বশির রায়ের তথ্য নিশ্চিত করেন।
আদালতের এই হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী এ কে এম আহসানুল হক রায়ের পূর্ণাঙ্গ বর্ণনা দেন।
জানা গেছে, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের রফিকুল হকের ছেলে জুনায়েদকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উপজেলা সদরের আলীনগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এলাকা অপহরণ করা হয়। ওই দিন রাতে অপরণকারীরা মুঠোফোনে জুনায়েদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে।১৪ সেপ্টেম্বর সকালে জুনায়েদের চাচা নাজমুল হক বিকাশের মাধ্যমে অপহরণকারীদেরকে ২০ হাজার টাকা পাঠান। অপহরণকারীরা বাকি টাকা ওই দিন সন্ধ্যার মধ্যে পরিশোধের জন্য জুনায়েদের পরিবারকে বলেন। ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকা থেকে জুনায়েদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর রাতে জুনায়েদের চাচা নাজমুল হক বাদী হয়ে কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা