,

‘২৯ শতাংশ নলকূপের পানিতে আর্সেনিক’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০০৩ সালে সমগ্র দেশের ২৭১ উপজেলায় প্রায় ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করেছে। এর মধ্যে প্রায় ১৪.৫ লাখ অর্থাৎ ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রারিক্ত (৫০পিপিবি এর ওপরে) আর্সেনিক পাওয়া গেছে।

রোববার (১২ নভেম্বর) জাতীয় সংসদের দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।তিনি জানান, বর্তমান সরকার গৃহীত বিভিন্ন প্রকার নিরসন কার্যক্রম বাস্তবায়নের ফলে বর্তমানে ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে আছে।

তিনি বলেন, সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির ওপর অধিকহারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার হতে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। ফলে গ্রীষ্ম মৌসুমে নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরনের জন্য সরকার ৩’শ ৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের

পুকুর/দিঘি/জলাশয়সমূহ পুন:খনন/সংস্কার’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুন:খনন করা হয়েছে। পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জেলা পরিষদের ১৪৩টি পুকুর পুন:খনন করা হয়েছে। এসময় মন্ত্রী আর্সেনিক নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরেন সংসদে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর