সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহন সংকটে ফেসবুকে ক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার সকালে রাজধানীতে অফিসগামী মানুষ গণপরিবহনের সংকটে তীব্র ভোগান্তিতে পড়তে দেখা যায়। রোববার বেলা ২টার দিকে বিএনপির সমাবেশ হওয়ার কথা। আর এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী গণপরিবহন চলাচলে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় ঢাকাগামী বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

গণপরিহনের এমন সংকটকে কৃত্রিম বলে অভিহত করছেন যাত্রী ও বিভিন্ন গন্তব্যে ছুটা সাধারণ মানুষ। আর এজন্য ক্ষমতাসীন সরকার দলের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

ফেসবুকে আশিকুর রহমান শুভন নামে একজন লেখেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন শূন্য রাজধানী। যে কোনো কারণেই হোক যারা এ গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্তগুলো নেয়, তাদের নিজস্ব গাড়ি আছে। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের।’

কবি সোহেলুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “সরকারি দলের ‘হরতালের’ মধ্যে নিরাপদে শ্রম বিকাইতে আইলাম… (আহ! গণতন্ত্র)।”

‘ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ, সরকারদলীয় হরতাল সফল হোক’- লিখেছেন আবু সাঈদ জাকারিয়া।

মাহতাব হোসেন লিখেছেন, ‘গণপরিবহন বন্ধ করে দিয়ে বিরোধীদের সমাবেশ ঠেকান, গণমানুষকে দুর্ভোগে ফেলে দেন- আর বলবেন জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন?’

সাংবাদিক প্রভাষ আমিন তার ফেসবুকে লিখেছেন, ‘বিএনপির সমাবেশের প্রতিবাদে কি আওয়ামী লীগ হরতাল ডেকেছে?’

প্রসঙ্গত, সরকারের দেওয়া ২৩টি শর্ত মেনে নিয়ে দীর্ঘ ১৮ মাস পর খোলা ময়দানে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। বেলা ১টার দিকে এই রিপোর্ট লেখার সময় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জন সমাবেশের প্রস্তুতি চলছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা