,

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। আগামীকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা সাড়ে ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি। এজন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।

এ ব্যাপারে পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত যুগ্ম কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, নয়াপল্টনের সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। এ ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ। প্রত্যাশা করছি, তাদের সহযোগিতা পাব। তার সঙ্গে ডিএমপি কার্যালয়ে গেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এর আগে গত ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিলো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তীব্র তাপদাহের কারণে তখন সমাবেশ স্থগিত করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত