,

৩৬ হাজার ফুট উঁচুতে কেক কাটলেন মমতা ব্যানার্জি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতা থেকে লন্ডনের যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যে কেক কাটলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জি নিউজের খবর, শুক্রবার দিবাগত রাত ৮টা ৫ মিনিটে কলকাতার দমদম বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন মমতা ব্যানার্জি।

এরপর বিমান যখন ৩৬,০০০ ফুট উচ্চতায় তখনই তাঁকে চমকে দিলেন বিমানকর্মীরা। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো হলো ‘শুভ যাত্রা’ লেখা কেক দিয়ে। বিমানের মধ্যেই সফরসঙ্গীদের সেই কেক কেটে খাওয়ালেন মমতা।

এতে আরো বলা হয়, ভাগিনী নিবেদিতার (অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা) জন্ম সার্ধশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর লন্ডনযাত্রা। নিবেদিতার বাসস্থান সংস্কারের পর তা জনসাধারণের জন্য খুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। পাশাপাশি সেখানকার শিল্পদ্যোগীদের সঙ্গে বৈঠক করারও পরিকল্পনা রয়েছে তাঁর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য